এইমাত্র
  • বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

    নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

    চলতি বিপিএলে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও অল্প সময়ের মধ্যেই দলটি ছন্দ খুঁজে পেয়েছে। প্রথম তিন ম্যাচে দুই জয় পাওয়ার পর চতুর্থ ম্যাচে তারা পেল বড় ব্যবধানে জয়। 

    রোববার (৪ জানুয়ারি) সিলেট রয়্যালসকে একপ্রকার একতরফা লড়াইয়ে হারিয়েছে চট্টগ্রাম। এমন জয়ের বড় ভিত্তি গড়ে দেন দলের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। দুজনের ব্যাটিংয়ে খুব সহজেই সিলেটের দেওয়া ছোট লক্ষ্যে পৌঁছে যায় বন্দর নগরীর দলটি। 

    এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই চট্টগ্রাম। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে সিলেটকে চাপে রাখেন শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলামরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সিলেটের ইনিংস থামে ১২৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন আজমাতুল্লাহ ওমারজাই। 

    সহজ লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম কোনো বিপদে পড়েনি। ওপেনিং জুটিতে নাঈম ও রসিংটন যোগ করেন ১১৫ রান। নাঈম ৩৭ বলে ৫২ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রসিংটন। তিনি ৫৩ বলে ৭৩ রান করেন, ইনিংসে ছিল বেশ কিছু আকর্ষণীয় শট।

    এই জয়ে চার ম্যাচে তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম রয়্যালস। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দলটি। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী। অন্যদিকে পাঁচ ম্যাচে তিন হারে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিলেট রয়্যালস।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…