এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

    ‘শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা হতাশাজনক’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

    জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে এ সিরিজের দলে জায়গা হয়নি অভিজ্ঞ শামির। তার বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঘরোয়া দল বেঙ্গলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা।

    শনিবার  নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যমে শামির ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচকদের ভাবনায় জায়গা হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬২ উইকেট নেওয়া এই পেসারের।

    ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামি। ওই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নেন পাঁচ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও ছিল তিন উইকেটের অবদান। তবে ফাইনালে তুলনামূলক ব্যয়বহুল বোলিংয়ের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।

    জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই পেসার। গত মৌসুমের রাঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি।

    চলতি বিজয় হাজারে ট্রফিতেও ছন্দে আছেন শামি। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ফরম্যাটের এই টুর্নামেন্টে বেঙ্গলের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তাঁর ঝুলিতে।

    এত কিছুর পরও জাতীয় দলে না ফেরানোয় হতাশ বেঙ্গল কোচ লক্ষ্মী রতন শুক্লা। তাঁর মতে, শামির প্রতি নির্বাচকদের আচরণ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়দের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।

    রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্লা বলেন, ‘নির্বাচক কমিটি শামির প্রতি অবিচার করেছে। সাম্প্রতিক সময়ে শামির চেয়ে এতটা নিবেদন দিয়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার (ভারত জাতীয় দলের) ঘরোয়া ক্রিকেট খেলেনি। ঘরোয়া পর্যায়ে এতটা কঠিন পরিশ্রম করার পরও, শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা খুবই হতাশাজনক।’

    নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৮ জানুয়ারি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…