এইমাত্র
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

    সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

    জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।

    রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনান করা হয়।

    পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর আলোকে পরিচালিত এ মোবাইল কোর্টে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করার দায়ে একটি ট্রাকের চালককে ১ হাজার টাকা জরিমানা এবং ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

    এছাড়া সড়কে অবৈধভাবে বালু রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ‘আব্দুল্লাহ ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    মোবাইল কোর্ট চলাকালে কয়েকজন পরিবহন চালককে ভবিষ্যতে শব্দদূষণ বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

    মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফিফান নজমু। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।

    এ সময় সিরাজগঞ্জ সদর থানার একদল চৌকস পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

    পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…