এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

    ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ জানুয়ারি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। 

    আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড।  

    সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ (৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।'

    'পর্ষদ গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।

    বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে ভ্রমণ করবে না।'

    'এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানিয়েছে, বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয়।'

    'পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি।'

    'বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।’

    এদিকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে একজন প্লেয়ারকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে বাংলাদেশ দল এবং দল সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা দেবে ভারত?

    ৩ জানুয়ারি রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। সাথে বোর্ডকেও নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে রাখেন।

    জানা গেছে, আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে নিয়ে যেতে আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে। বাংলাদেশ দল, কোচিং স্টাফ, টিম অফিশিয়াল, সমর্থকসহ সবার নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এবং পরিস্থিতি অনুযায়ী এমন সিদ্ধান্তে এসেছে বিসিবি। বিষয়টি টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসিকে জানানো হবে।

    বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতের সাথে রয়েছে শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। টুর্নামেন্ট শুরু হতে বাকি আছে ১ মাসের একটু বেশি সময়।

    আরডি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…