এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

    দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও নবীন রাজনৈতিক নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

     রবিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে এই ঘোষণা দেন।

    দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    এছাড়াও এই আসন থেকে বৈধতা পেয়েছেন জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন, এনসিপির ডা. আহাদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এ জেড এম রেজওয়ানুল হক এবং এস এম জাকারিয়ার মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

    দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ): দিনাজপুরের সর্ববৃহৎ এই নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্রটিও বৈধ বলে গৃহীত হয়েছে।

    মনোনয়ন বৈধ হওয়ার পর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এই আসনের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। সাধারণ মানুষের ভালোবাসাই আমার শক্তি।মনোনয়নপত্র বৈধ ঘোষণার সাথে সাথে দুই আসনের নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…