এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

    বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাবনার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে চারজন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

    যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।

    পাবনা-১ আসনে বাতিল হওয়া দুজন হলেন—স্বতন্ত্র প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম এবং স্বতন্ত্র প্রার্থী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউনুস আলী।

    পাবনা-২ আসনে বাতিল হওয়া একজন হলেন গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৩ আসনে বাতিল হওয়া একজন হলেন গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা)।

    পাবনা-৪ আসনে বাতিল হওয়া একজন হলেন স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

    সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষরসহ তথ্যগত ভুল থাকা, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের কপি জমা না দেওয়া এবং আয়কর বকেয়া থাকায় এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…