এইমাত্র
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাড়কাঁপানো ঠান্ডা, কুড়িগ্রামে শীতের দাপট

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

    হাড়কাঁপানো ঠান্ডা, কুড়িগ্রামে শীতের দাপট

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
    ছবি: সময়ের কন্ঠস্বর

    কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। স্থানীয়দের ভাষায়, “বৃষ্টির মতো শীত” অনুভূত হচ্ছে।

    ভোর থেকে সূর্যের দেখা না মেলায় শীত আরও বেশি অনুভূত হয়। শীতের কারণে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

    এদিকে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। চিকিৎসকরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাত ও ভোরে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    শীতের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়লেও এখনও পর্যাপ্ত শীতবস্ত্র না পাওয়ায় অসহায় মানুষদের দুর্ভোগ বাড়ছে।

    ’সময়ের কন্ঠস্বরের মাধ্যমে কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষজনের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ- ০১৭১৩২০০০৯১।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…