এইমাত্র
  • আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা
  • প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ
  • ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কুড়িগ্রামে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    কুড়িগ্রামে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
    ছবি: সময়ের কন্ঠস্বর

    কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের দাপটে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। জেলার তাপমাত্রা নেমে এসেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীত ও কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।

    ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের পরিবারগুলো।

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা ছকিলা, মমেনা ও রোকেয়া বলেন, প্রচণ্ড শীতে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় শিশু ও বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাতে শীতের তীব্রতা আরও বেড়ে যায় বলে জানান তারা।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছে স্থানীয়রা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…