এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে ট্রাকের চাকায় পিষ্টে সাইকেল আরোহী নিহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

    যশোরে ট্রাকের চাকায় পিষ্টে সাইকেল আরোহী নিহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

    যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী ওরফে শিপন (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

    বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন শহরের খালধার রোড এলাকার মৃত মোর্শেদ আলীর ছেলে।

    নিহতের স্বজন মোস্তাক আহমেদ জানান, শিপন হাশিমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার সময় তিনি সাইকেল চালিয়ে খালধার রোডের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুরের চিড়ার মিলের সামনে পৌঁছালে সড়কের ভাঙা স্থানে তার সাইকেলের চাকা পড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় আলুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।

    যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বাবুল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…