এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্টরা।

    এ প্রেক্ষাপটে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিজেদের অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে।

    বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি আইসিসিকে ই–মেইল করলেও প্রথমে দু–তিন দিন কোনো জবাব পায়নি। তবে আজ  আইসিসির পক্ষ থেকে বিসিবিকে মেইলের জবাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক বোর্ড পরিচালক।

    জানা গেছে, ফিরতি মেইলে আইসিসি বাংলাদেশের দলের নিরাপত্তা–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই সেই মেইলের জবাব দেবে বিসিবি।

    এদিকে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি আইসিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের দলকে ঘিরে বর্তমানে কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে নেই।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…