এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ক্রিকইনফোর প্রতিবেদন

    বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম

    বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু সভার ফলাফল নিয়ে আইসিসি বা বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ক্রিকইনফো।

    ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে। 

    এ বিষয়ে এখনো বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল।

    আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ২০ দলের এই বিশ্ব আসর। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…