এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানিকগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    মানিকগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিজারিয়ান অপারেশন করার সময় এই ঘটনা ঘটে। নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।

    মৃতের স্বামী রিপন কুমার ঘোষ বলেন, ‘আমার সুস্থ স্ত্রী বাড়ি থেকে এসে ওটিতে গেছে। আর অপারেশন করেন গাইনি ডা. সঞ্চিতা এবং অ্যানেস্থেসিয়া প্রদান করেন ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পর জটিলতা দেখা দিলে দ্রুত তাকে ঢাকা নেওয়ার কথা বলে এম্বুলেন্স আনেন হাসপাতালের লোকজন। কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

    এ বিষয়ে গাইনি চিকিৎসক ডা. সঞ্জিতার সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    এ বিষয়ে ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে, মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, ‘ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে কিছু বলা সম্ভব নয়। তবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    নিহত নিপা ঘোষের বাবা কিছু দিন আগেই মারা যান। পর পর মেয়ে ও বাবার মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। অপরদিকে. অপারেশন থেকে আর কত লাশ হলে এই অপচিকিৎসা বন্ধ হবে এই নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…