এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

    যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

    কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা।


    সৌদির সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।


    সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি বলেছেন, “সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি। একইসঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না।”


    সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন, ইরানকে এ ব্যাপারে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।


    মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। যারমধ্যে সৌদিও আছে।


    ইরানের এক কর্মকর্তা আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে।


    এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে। কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।


    গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান। যদিও এটি ছিল সীমিত হামলা। এছাড়া ওই ঘাঁটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল।


    সূত্র: এএফপি, রয়টার্স


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…