এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

    সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

    যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। 


    বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার  কেসমত নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও তার স্ত্রী সালমা বেগম (২৭)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


    আহত মিজানুর রহমান জানান, আমার দুই শিশু পুত্র সামিউল ও জোবায়ের বাড়ির পিছনে খেলা করছিল। সেখানে খেলতে যায় প্রতিবেশী শফিকুল ইসলামের মেয়ে তাসফি। তাকে খেলতে না নেওয়ায় আলমগীর আমার দুই সন্তানকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আলমগীর ও তার ছেলে মামুন ক্ষুব্ধ হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা পিতা পুত্র মিলে লোহার রড দিয়ে আমাদের (স্বামী-স্ত্রী) পিটিয়ে জখম করে। পরে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়েছি।


    হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত স্বামী স্ত্রী সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…