এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

    নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

    নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের ওই এনসিপির প্রার্থী। আল আমিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব৷ 


    বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এই ঘটনা ঘটে।


    ঘটনার বিস্তারিত জানিয়ে আল আমিন বলেন, ‘আমি গণভোটের প্রচার চালাতে ৪০-৫০জন নেতাকর্মী নিয়ে গণসংযোগে ছিলাম। একপর্যায়ে লক্ষ্য করি, একজন তরুণ আমাদেরকে অনুসরণ করছে। তার আচরণে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়।’


    আল আমিন আরও বলেন, ‘ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে সে জানায়, ‘এক লোক না কি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহুর্তের মধ্যেই ওই ছেলের সাথে বেশকিছু লোকজন জড়ো হয়ে যায়। ওই তরুণকে দৌঁড়ে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপি কর্মী আহত হয়েছেন৷ এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা আমাকে নিরাপদে গাড়িতে তুলে দেন।’


    আহতরা হলেন, এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তবে, তাদের আঘাত সামান্য বলে জানান আল আমিন।


    এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলনান। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…