এইমাত্র
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • কত ভোট পেলেন আমজনতার তারেক
  • মাদাগাস্কারে ‘গেজানি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

    বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

    বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে।


    সিলেট পর্বটা দারুণ কেটেছে চট্টগ্রামের। ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ছন্দে থাকা দলটার সামনে এবার নোয়াখালী। যাদের মাঠের পারফরম্যান্স নিয়ে হয়েছে তুমুল সমালোচনা।


    লিগ পর্বে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার ১ এ জায়গা করে নেয়ার লক্ষ্য চট্টগ্রামের। চোটের জন্য দল ছেড়ে গেছেন চট্টগ্রামের রসিংটন। তার জায়গায় পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে টেনেছে বন্দরনগরীর দলটি।


    আরেক ম্যাচে উড়তে থাকা রাজশাহীর বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। হান্নান সরকারের দল আছে দারুণ ফর্মে। আসরের অন্যতম ফেবারিটরা সিলেটকে উড়িয়ে শুরু করেছিলো বিপিএল। এবারও একই ফলাফলের আশা নাজমুল শান্ত'র দলের। সবশেষ ম্যাচে রানে ফিরেছেন তানজিদ তামিম। যা কিছুটা স্বস্তি দিচ্ছে পদ্মা পাড়ের দলটাকে।


    এদিকে, সিলেট পর্বেই তিনটি দল প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। দলগুলো হচ্ছে—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি রংপুর রাইডার্সের। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। এছাড়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস ৮টি করে ম্যাচ খেলে ২টি করে জয় পেয়েছে। কাগজে-কলমে এখনও দল দুটির প্লে-অফের আশা টিকে আছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…