এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

    চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

    পাবনার চাটমোহরে বালতির পানিতে পড়ে ইয়ারুল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া জামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।


    স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হাঁটতে হাঁটতে সাবান আলী নামে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায় ইয়ারুল। এ সময় বাড়ির উঠোনে রাখা পানি ভর্তি বালতি দেখে পানি নিয়ে খেলা শুরু করে শিশুটি। এ সময় ওই বাড়ির লোকজন বাড়ির বাইরে উঠোনে কাজে ব্যস্ত ছিলেন। 


    বেশকিছুক্ষণ পর বাড়ির ভেতরে প্রবেশ করেই দেখেন পানি ভর্তি ওই বালতিতে উপুড় হয়ে পড়ে আছে ইয়ারুল। দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।


    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…