বাহরাইনের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। একাধিক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
হামলার আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাজধানীতে সতর্কতামূলক সাইরেন বাজছে। ওই সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার কথা বলা হয়।
বাহরাইনের একটি সূত্র জানিয়েছেন, রাজধানী মানামার জুফফাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর সদর দপ্তরের সেনাদের একটি আবাস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এবি