এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

    বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

    কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘লেদা পুতু’ নামে পরিচিত ছিলেন।


    শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি শফিউল আলমকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। পরে বাইরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।


    স্থানীয়দের দাবি, শফিউল আলম দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় প্রচলিত অভিযোগ আছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শফিউল আলমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…