এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনকে ঘিরে ভোলার সড়কে নৌবাহিনীর তল্লাশি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

    নির্বাচনকে ঘিরে ভোলার সড়কে নৌবাহিনীর তল্লাশি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম


    আসন্ন ত্রয়োদশ জাতীয়  নির্বাচনকে ঘিরে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। 


    বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ভোলা শহরের পান বাজার চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। 


    নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও প্রধান সড়কগুলোতে নৌবাহিনীর সদস্যরা যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এসময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। 


    যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও এড়াতে এই ধরনের তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নৌ-বাহিনী। এসময় নৌবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন 


    এদিকে সড়কে নৌবাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, এমন নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…