এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    খেলা

    যে কারণে বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি আয়ারল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

    যে কারণে বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি আয়ারল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

    নিরাপত্তাজনিত কারণে ভারতের ভেন্যুতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এর পরিবর্তে নিজেদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুমতি চেয়ে বিসিবি আইসিসির কাছে অনুরোধ জানায়। একই সঙ্গে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    তবে আইসিসি এবং আয়ারল্যান্ড উভয়ই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

    বর্তমানে আয়ারল্যান্ড গ্রুপ ‘সি’-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

    ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান বলেছেন, ‘ভেন্যু ও কন্ডিশন অনুযায়ী দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ ভেন্যু পরিবর্তন হলে তা আমাদের পরিকল্পনায় বড় প্রভাব ফেলত। মাঠের অবস্থা ও প্রতিপক্ষ অনুযায়ী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।’

    মালান বলেন, 'আমরা বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিক প্রস্তুতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের অবস্থা, কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার সক্ষমতা গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি।'

    তিনি আরও জানান, মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার পরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোই তাদের মূল লক্ষ্য, যাতে তারা স্বাধীনভাবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…