এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাতে গোপালগঞ্জে বিচারকের বাসায় ককটেল হামলার ঘটনা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

    রাতে গোপালগঞ্জে বিচারকের বাসায় ককটেল হামলার ঘটনা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

    গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

    তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

    বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।

    গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    তিনি আরও জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…