এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুর–৩

    প্রচারে ব্যস্ত সাত প্রার্থী, ভোটারদের প্রত্যাশা যোগ্য নেতৃত্ব

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

    প্রচারে ব্যস্ত সাত প্রার্থী, ভোটারদের প্রত্যাশা যোগ্য নেতৃত্ব

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর–৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে নির্বাচনী প্রচার জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংসদ সদস্য পদপ্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। এতে ক্রমেই সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ।


    এবার এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের কর্মসূচি, পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরার চেষ্টা করছেন।


    এদিকে ভোটারদের মধ্যেও উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান, যিনি চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।


    চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর–৩ আসনে রয়েছে মোট ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা। এই আসনের মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৪৬ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৮২ হাজার ৭০১ জন, নারী ভোটার দুই লাখ ৬৩ হাজার ৬২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুই জন।


    সব মিলিয়ে চাঁদপুর–৩ আসনে নির্বাচনী পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা ও সংশ্লিষ্ট মহল।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…