এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইল-৭ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল ধানের শীষের প্রার্থী কালাম

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

    টাঙ্গাইল-৭ আসনে জাতীয় পার্টির সমর্থন পেল ধানের শীষের প্রার্থী কালাম

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় কোন প্রার্থী না থাকায় টাঙ্গাইল-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন (আনিসুল ইসলাম-রুহুল আমিন পন্থী) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরসহ দলটির নেতাকর্মীরা।


    বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন দেন।


    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সহ-সভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ।


    জাতীয় পার্টির প্রেসিডিয়ার সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী না থাকায় মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সমর্থন দেয়া হয়েছে। তাছাড়া জামায়াতে ইসলামী শুধু ’৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করে নাই, ৪৭ সালে পাকিস্তানেরও বিরোধিতা করেছে। দেশের বিরোধিতা করাই তাদের ধর্ম। তারা ধর্মের ব্যবসা করে বলে আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবো।’


    বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মহাজোটের শরীকদল হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাঁদের অধিকার পায়নি। মহাজোটের প্রধান আওয়ামী লীগ সাধারণ মানুষ আর দেশের কথা ভাবেনি। এ কারণে তাঁদের অধিকাংশ নেতারা বিদেশে। বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে জাতীয় পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…