এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১০২ জন

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

    জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১০২ জন

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম


    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। প্রতি আসনে লড়বেন ১০২ জন পরিক্ষার্থী।


    শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন এসব তথ্য জানান।


    ‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জবিসহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য কেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


    মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।


    আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, ‘আমাদের ৭৮৫ আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকার বাইরের তিনটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।'


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…