এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

    ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়ীত্ব পালনে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আট বিভাগে পদায়ন করা হয়েছে।

    গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের ২ (দুই) দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে দ্যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর সেকশন ১০(৫) মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৫ ধারা মোতাবেক তাঁদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

    ন্যস্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জনকে পদায়ন করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তাঁর আওতাভুক্ত এলাকার চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদায়নের পর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/রিটার্নিং অফিসারের নিকট যোগদান/রিপোর্ট করবেন।

    ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখবেন এবং ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে প্রতিদিন সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করবেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…