এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    তাড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

    তাড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

    কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


    রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আটক জুয়েল মিয়া (২৫) তার বড় ছেলে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া ও নির্যাতনে জড়াতেন। শনিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে জুয়েল বাবার কাছে নেশার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন তিনি।


    রমজান আলীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দাটি জব্দ করা হয়েছে।


    গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।


    নিহতের স্বজনরা জানান, রমজান আলীর সংসারে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তাঁর মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করতেন। তবে মাঝে মধ্যে বাবার বাড়িতে আসতেন।


    এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। নেশার টাকার বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


    ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…