এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

    সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

    নাটোরের সিংড়া উপজেলায় যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক মোটরসাইকেল মিস্ত্রিকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

    পুলিশ সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে বামিহাল বাজারে অবস্থিত একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকে মো. আব্দুল্লাহ (২৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মুকুল হোসেনের ছেলে।

    আটক আব্দুল্লাহের স্থায়ী বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘল গ্রামে। বর্তমানে তিনি সিংড়া উপজেলার বামিহাল গ্রামে মিলনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় একজন মোটরসাইকেল মিস্ত্রি।

    অভিযানকালে তার দোকান থেকে একটি দেশীয় পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সিংড়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…