এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাতপাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি পাবেন: পীর রেজাউল করীম

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

    হাতপাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি পাবেন: পীর রেজাউল করীম

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম


    আপনাদের চিন্তা পরিবর্তন না আসে এই দেশে ভাগ্য পরিবর্তন আল্লাহ ঘটাবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স একটাই এই বাক্সতে ভোট দিতে পারেন এবং এই স্বর্ণের মানুষগুলো যদি সংসদে প্রতিনিধি হয়ে যায় এই দেশটা স্বর্ণের দেশ হবে। 


    যারা ইসলামের সাথে সম্পৃক্ত থাকবেন তারা দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে মুক্তি পাবেন, ভালো মানুষের পক্ষে আপনারা ভোট দিলে আপনাদের মুখে হরফ কলরে আল্লাহ হাসি ফোটাবে। আমারা ৫৪ বছর বহু নেতার নীতি আদর্শে দেশ পরিচালনা দেখেছি। কিন্তু আর না, হাতপাখা মার্কায় ভোট দিয়ে দুনিয়াতে শান্তির ব্যবস্থা এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা হবে ইনশাল্লাহ।


    সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে হাত পাখাকে বিজয়ী করার লক্ষ্যে এ নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই) প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


    এসময় কুমিল্লা-২ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহা: আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, তরুণ আলেম মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা পশ্চিম সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, তিতাস উপজেলা সভাপতি ডা: আবদুল হান্নান সহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


    পরে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব) হোমনা-তিতাসবাসীর সর্বস্তরের জনগণের কল্যাণের জন্য আগামী জাতীয় নির্বাচনে কুমিল্লা-২ আসনের সকল ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে ভোট চেয়েছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…