এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    জামায়াত ভোটের মাঠে না লড়ে আদালতের মাঠে লড়ছে: আসলাম চৌধুরী

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

    জামায়াত ভোটের মাঠে না লড়ে আদালতের মাঠে লড়ছে: আসলাম চৌধুরী

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

    আসন্ন “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি নির্বাচনে টিকে থাকতে না পারি, তাহলে এই নির্বাচন হবে না। জামায়াত ভোটের মাঠে না লড়ে আদালতের মাঠে লড়ছে। সোমবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেটস্থ  চট্টগ্রাম ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর বাসায় সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এইসব কথা বলেন লায়ন আসলাম চৌধুরী। এছাড়াও তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।


    ‎তিনি আরো বলেন,  নির্বাচন কমিশন ও রির্টানিং কর্মকর্তা আমার সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমার মনোনয়ন বৈধতা দিয়েছে। সেখানে কারো প্রশ্ন থাকার কথা না। তারপরেও জামায়াত আমার বৈধতার বিরুদ্ধে আপিল করেছে। এ দ্বারা বুঝা যায় তারা ভোটের মাঠে আমার জনপ্রিয়তা দেখে ও লড়তে না পেরে আদালতের মাঠে লড়ছে। তারপরও সমস্যা নেই, আমি সংগ্রামী মানুষ, আমি সংগ্রাম করেই যাব।


    ‎পরিশেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের একটা পরিকল্পনা আছে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়। জুলাই যোদ্ধা গেজেটভুক্ত যারা আছে। তাদের জন্য বৃহত্তর স্কেলে অনুদানের ব্যবস্থা করা, ইতিমধ্যে আমরা একটা অনুদান দিয়েছি।


    ‎প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসলাম চৌধুরীর ফৌজদারহাটস্থ জলিল নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…