এইমাত্র
  • মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • নতুন নাম পাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে পোশাক–কাজেও
  • কথা দিচ্ছি, কিশোরগঞ্জে কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াতে আমির
  • রায়পুরে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • নওগাঁয় জামায়াতের আমির আসছেন বৃহস্পতিবার
  • আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
  • শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ
  • পাথরঘাটার জ্যেষ্ঠ সাংবাদিক বিনয় ভূষণ আর নেই
  • দাউদকান্দিতে অগ্নিকাণ্ড: ২৫ দোকান পুড়ে ছাই
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁয় জামায়াতের আমির আসছেন বৃহস্পতিবার

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    নওগাঁয় জামায়াতের আমির আসছেন বৃহস্পতিবার

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    সারাদেশে নির্বাচনী প্রচার এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন বেলা ১১ টায় শহরের এ টিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাকল সাড়ে ১০ টার দিকে মাঠ পরিদর্শন শেষে জেলা জামাতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এ তথ্য জানান। 

    আ স ম সায়েম বলেন, ‘৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আমিরে জামাত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ নওগাঁয় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করে দেখলাম, মাঠের কাজ চলমান রয়েছে। শুধু নওগাঁ না সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আশাকরি ৫ তারিখ নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে এবং একটি সফল সমাবেশ হবে। মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই তার একটি রূপরেখা আমিরে জামাত তুলে ধরবেন। যেহেতু ১১টি উপজেলা থেকেই মানুষ আসবে সেই হিসেবে আমরা মনে করছি ৫-৬ লাখ মানুষের সমাগম ঘটবে। আমরা দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই।’

    এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…