এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করল স্পেন, ‘স্বৈরাচার’ বললেন মাস্ক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

    শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করল স্পেন, ‘স্বৈরাচার’ বললেন মাস্ক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
    সংগৃহীত ছবি

    শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে স্পেন। স্পেনের প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।


    প্রস্তাবিত বিধি অনুসারে, ১৬ বছরের কম বয়সী কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত হবে। প্রস্তাবিত আইনটির আওতায় পিতামাতাদের জন্যও পরিষ্কার অনুমোদন থাকবে, যাতে তারা শিশুদের জন্য সীমা নির্ধারণ করতে পারেন এবং সামাজিক চাপ কমাতে সাহায্য হয়।


    মঙ্গলবার (০৩ জানুয়ারি) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন, তারা ১৬ বছরের কম বয়সী কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করার একটি পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে টেক কোম্পানিগুলোকে ঘৃণামূলক ও ক্ষতিকর কনটেন্টের জন্য দায়িত্বশীল অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।


    সানচেজ জানান, সামাজিক মাধ্যম একটি ব্যর্থ রাষ্ট্র যেখানে আইন উপেক্ষিত হয় এবং অপরাধগুলো সহ্য করা হয়। তিনি এছাড়াও মাস্ককে উদ্দেশ্য করে বলেন, তার এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।


    এর উত্তরে ইলন মাস্ক এক্স-এ লিখেছেন, ডার্টি সানচেজ স্বৈরশাসক ও স্পেনের জনগণের বিশ্বাসঘাতক।

    কিছুক্ষণ পর তিনি আরও লিখেন, সানচেজ হলেন প্রকৃত ফ্যাসিস্ট টোটালিটেরিয়ান।


    ২০২৫ সালের আগস্টে প্রকাশিত একটি জরিপে দেখা যায়, ৮২ শতাংশ মানুষ মনে করেন ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করা উচিত, যা ২০২৪ সালের ৭৩ শতাংশ থেকে বেড়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…