এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচন মানে ক্ষমতার পালাবদল নয়, পরিবর্তনের রূপরেখা: চট্টগ্রামের ডিসি

    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

    নির্বাচন মানে ক্ষমতার পালাবদল নয়, পরিবর্তনের রূপরেখা: চট্টগ্রামের ডিসি

    খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

    চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, "আগামী নির্বাচন মানে কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন রূপরেখা। রক্তাক্ত বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে আমাদের অতীতের গ্লানি মুছে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে হবে। এমন একটি নির্বাচন হবে যার মাধ্যমে নাগরিক প্রত্যাশা পূরণ হবে; ব্যক্তি নয়, বরং বাংলাদেশ জিতবে।"


    তিনি আরও বলেন, "ভোটাররা ভোট দিয়ে হাসিমুখে বাড়ি ফিরবেন এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।"


    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, লে. কর্নেল মাহমুদুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা পারভীন সুলতানা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।


    এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান প্রমুখ।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…