এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

    দিনাজপুরে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

    দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৯ বিজিবি)।


    বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ২৯ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি।


    অভিযানের বিবরণ: বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদ ছিল যে, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে গত দুই-তিন সপ্তাহ ধরে বিশেষ টহল দল সক্রিয় ছিল।


    গত ৩ ফেব্রুয়ারি রাতে মোহনপুর বিওপির আওতাধীন কোতয়ালী থানার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় ওত পেতে থাকে বিজিবির একটি দল। ৪ ফেব্রুয়ারি ভোর রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে কয়েকজন চোরাকারবারিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি তাদের ঘেরাও করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ছয়টি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…