এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

    বগুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

    বগুড়ার শেরপুরে ডাব চুরির সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।


    নিহত সজিব প্রামানিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।


    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।


    নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার আনুমানিক রাত ৩টার দিকে সজিব নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান তারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…