এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেলদুয়ারে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

    দেলদুয়ারে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

    টাঙ্গাইলের দেলদুয়ারে ১০ বছরের শিশু সংঘবদ্ধ ধর্ষণেরর ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


    বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত গভির রাতে তাকে গ্রেফতার করা হয়। জিহাদ উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামের আমির হোসেনের ছেলে। এ ঘটনায় অপর আসামি আব্দুল্লাহ্ পলাতক রয়েছে। গত রোববার উপজেলার দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। 


    জানা গেছে, প্রতিবেশী ২ কিশোর জিহাদ ও আব্দুল্লাহ্ ওই শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পাসবিক নির্যাতনে অসুস্থ শিশুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


    এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, শিশু ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী জিহাদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামী গ্রেফতারে অভিযান অব্যহত আছে। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…