এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা ইউটার্ন প্রদক্ষিণ করে আবার ধুনট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


    সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের দায়িত্বশীল সুলতানা ইয়াসমিন বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। প্রশাসনের কাছে আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামব এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাব।’


    তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।


    সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা। তিনি বলেন, ‘বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ, তাদের আর দমিয়ে রাখা যাবে না। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।’


    বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


    উল্লেখ্য, ঢাকা–৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…