এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

    শরীয়তপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

    শরীয়তপুরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পৃথক অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগজিন, মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইলোরা হাওলাদারকে (৪২) ও রাব্বি মোড়ল (৩০) আটক করা হয়।


    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।


    সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল, ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন এবং ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


    এছাড়া বাড়িটি থেকে দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম, মেমোরি কার্ড ৩ বোতল বিদেশি মদ সহ নানা ধরনের সামগ্রী জব্দ করা হয়।


    অভিযানকালে মন্টু তালুকদারের স্ত্রী ও জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে (৪২) আটক করা হয়।


    এদিকে একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, ৭ টি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। 


    পাশাপাশি ডামুড্যা এলাকায় পরিচালিত অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


    সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…