এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানালো সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানালো সৌদি আরব

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    পবিত্র হজের মৌসুম সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরুর তারিখ নির্ধারণ করেছে সৌদি আরব। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের জন্য হজ ভিসা ইস্যু শুরু করবে। 

    বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। 

    অন্যদিকে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, হজের আনুষ্ঠানিক কার্যক্রমের প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর লক্ষ্য হলো সেবাপ্রস্তুতি আরও জোরদার করা এবং হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। আর এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। একইসঙ্গে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসনসংক্রান্ত চুক্তিও সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি ৩০ হাজার হজযাত্রী হজ প্যাকেজ বুক করেছেন বলে জানানো হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি হজবিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে।

    এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব হজযাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেয়া সম্পন্ন করে ফিটনেস সনদ নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে।

    এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে বাংলাদেশের যেকোনও সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ এবং ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

    ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনও হজযাত্রী হজে যেতে পারবেন না। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল থেকে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…