এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধানের শীষের পক্ষে প্রচার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    আরিফ সবুজ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম
    আরিফ সবুজ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

    ধানের শীষের পক্ষে প্রচার, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

    আরিফ সবুজ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

    ধানের শীষের পক্ষে ভোটের প্রচারের অভিযোগে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সুবর্ণচর উপজেলার মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

    সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকিব ওসমান প্রতিবেদককে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

    আকিব ওসমান জানান, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর জেলা নির্বাচন অফিসের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

    এছাড়া কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    অভিযুক্ত মো. আক্তার হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…