এইমাত্র
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • ফের গাজার উদ্দেশে যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা
  • নাসার রকেটে প্রযুক্তিগত ত্রুটি, চাঁদের অভিযান স্থগিত
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

    প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ২

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
    সংগৃহীত ছবি

    পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো মার্কিন হামলায় ২ জন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) লাতিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, এই অভিযানে ‘দু’জন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে’।

    তবে জাহাজটি এবং নিহত দুই ব্যক্তি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সাউথকম।

    ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে চালানো ৩৪টি হামলায় অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ব্যাপকভাবে নিন্দা জানানো হয়েছে।

    নজরদারি সংস্থা এয়ারওয়ার্সের তথ্য মতে, ২০২৬ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে এটি প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…