এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বকশীগঞ্জে বিএনপি’র দুই শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

    বকশীগঞ্জে বিএনপি’র দুই শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

    জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক কর্মী সমর্থক। 

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদান কারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। 

    এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত, শিবির ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    জামায়াতে যোগ দেয়া বিএনপি নেতা মাসুদ মিয়া বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দু:সময়ে দলের জন্য কাজ করেছেন কিন্তু দলের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি। জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। আজীবন জামায়াতে ইসলামীর সঙ্গে দিনের পথে কাজ করে যাবেন বলে জানান।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…