এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যারা অস্ত্রের খেলা খেলেছে, তাদের বোরকা পরে পালাতে হয়েছে: হাবিব উন নবী সোহেল

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

    যারা অস্ত্রের খেলা খেলেছে, তাদের বোরকা পরে পালাতে হয়েছে: হাবিব উন নবী সোহেল

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

    বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, “রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না। রাজনীতি করতে হলে মাঠের খেলাই খেলতে হয়। মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না। কিন্তু যারা অস্ত্রের খেলা খেলেছে, তাদের বোরকা পরে পালিয়ে যেতে হয়েছে। সে কারণেই আপনারা পালিয়েছেন, আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছেন।”

    শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদরের রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “দেশের ৩০০টি সংসদীয় আসনে বিএনপির ৯ থেকে ১০ হাজার নেতাকর্মী রয়েছেন, যারা এমপি প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু দল সবার হাতে মনোনয়ন তুলে দিতে পারে না। বিএনপি সবাইকে সম্মান করে। তবে যাকে দিয়ে এলাকায় উন্নয়ন সম্ভব, তাকেই দল মনোনয়ন দিয়েছে।” এ সময় তিনি উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

    জনসভায় মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…