এইমাত্র
  • টাঙ্গাইল-৭ আসনে ১২৬ ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি, নাভারন-ভোমরা রেলপথ
  • বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: ফারজানা শারমিন পুতুল
  • ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
  • ভোটের মাঠে চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান, বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে সমালোচনা
  • গজারিয়ায় যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
  • এক বেগুনের ওজন ২ কেজি, রাখাইন জাতের বেগুন চাষে ভাগ্য বদল
  • ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

    জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম

    যুক্তরাষ্ট্রের সাবেক ফ্রার্স্টলেডি এবং প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের প্রাক্তন স্বামী উইলিয়াম স্টিভেনসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উইলিয়ামের বিরুদ্ধে তার বর্তমান স্ত্রী লিন্ডা স্টিভেনসনকে হত্যার অভিযোগ উঠেছে।

    উইলিয়াম স্টিভেনসনের বয়স ৭৭ বছর এবং লিন্ড স্টিভেনসনের বয়স ৬৪ বছর। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউ ক্যাসেল শহরে লিন্ডা স্টিভেনসনের বাড়ি থেকে তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে পুলিশ।

    নিউ ক্যাসেল পুলিশের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, পারিবারিক বিবাদের সংবাদ পেয়ে লিন্ডা স্টিভেনসনের বাড়িতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে তারা দেখতে পান, বাড়ির লিভিংরুমে পড়ে আছেন লিন্ডা।

    এই অবস্থায় লিন্ডাকে উদ্ধারের পর তার প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু সেসব চেষ্টা ব্যর্থ হয়।

    টানা কয়েক সপ্তাহ ধরে তদন্তের পর গত ৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় উইলিয়াম স্টিভেনসনকে। নিউ ক্যাসেল পুলিশের বরাতে জানা গেছে, উইলিয়ামের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ আনা আনা হয়েছে।

    বর্তমানে ডেলাও্যায়ারের উইলমিংটন শহরের একটি কারাগারে আছেন উইলিয়াম। তার অবশ্য জামিনের সুযোগ ছিল, কিন্তু সেজন্য প্রয়োজনীয় ৫ লাখ ডলার জমা দিতে না পারায় কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

    বিশ্ববিদ্যালয় জীবনে ফুটবল খেলোয়াড় হিসেবে খ্যাতি পাওয়া উইলিয়াম স্টিভেনসনের সঙ্গে জিল বাইডেনের বিয়ে হয়েছিল ১৯৭০ সালে। সে সময় উইলিয়ামের বয়স চিল ২৩ বছর এবং জিলের ১৮ বছর। ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের।

    ওই বছরই জো বাইডেনের সঙ্গে পরিচয় ঘটে জিলের এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৭৭ সালে।

    উইলিয়াম স্টিভেনসন একজন ব্যবসায়ী। ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে স্টেন বেলুন নামে একটি পানশালাও আছেন তার।

    লিন্ডা স্টিভেনসনের মৃত্যু এবং তার সঙ্গে উইলিয়ামের সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। জো বাইডে, জিল বাইডেন এবং লিন্ডা-উইলিয়ামের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। তারাও এ ব্যাপারে কথা বলতে চাননি।

    তবে লিন্ডার এক আত্মীয় বিবিসিকে বলেছেন, “লিন্ডা খুবই পরিবার অন্তঃপ্রাণ ছিলেন। তার একটি মেয়ে এবং এক নাতনি ছিল। বেশিরভাগ সময় তাদের সঙ্গেই কাটত তার।”

    সূত্র : বিবিসি

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…