এইমাত্র
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে
  • প্রাথমিকভাবে ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
  • সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে
  • ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া ঘোষাল
  • ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করা হবে, ট্রাম্পের হুঙ্কার
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতিতে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

    খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতিতে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম


    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি জোরদারে একটি মতবিনিময় সভা করেছে।


    সভায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার পাঁচটি উপজেলার প্লাটুন সরাসরি অংশ নেয় এবং বাকি উপজেলাগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। এছাড়া রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও কর্মকর্তা ও সদস্যরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।


    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, ৫ বিএন-এর পরিচালক মো. আমমার হোসেন, ৩১ বিএন-এর পরিচালক মুনমুন সুলতানা এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম। সভার সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…