এইমাত্র
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে
  • প্রাথমিকভাবে ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
  • সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে
  • ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া ঘোষাল
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    ধর্ম ও জীবন

    আরব আমিরাতে বিনামূল্যে ইফতার পাবেন ১৬ লাখ মানুষ

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

    আরব আমিরাতে বিনামূল্যে ইফতার পাবেন ১৬ লাখ মানুষ

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
    ছবি: সংগৃহীত

    সংযুক্ত আরব আমিরাতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ৭০ মিলিয়ন দিরহাম বাজেটের মানবিক কর্মসূচি চালু করেছে দুবাইভিত্তিক দাতব্য সংস্থা বেইত আল খায়ের সোসাইটি। এই উদ্যোগের আওতায় দেশজুড়ে প্রায় ১৬ লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে। 

    সংস্থাটির লক্ষ্য স্বল্প আয়ের পরিবার, জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষ এবং সামাজিকভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ সালকে সংযুক্ত আরব আমিরাত ‘পরিবারের বছর’ হিসেবে ঘোষণা করেছে। 

    বেইত আল খায়ের সোসাইটির মিডিয়া ও জনসংযোগ পরামর্শক খলিফা আল ফালাসির ভাষ্য অনুযায়ী, এবারের রমজান কর্মসূচির মূল লক্ষ্য হলো আর্থিক ও সামাজিক চাপের মধ্যে থাকা পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণ এবং তাদের পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে প্রয়োজনমতো সহায়তা পৌঁছে দিয়ে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার ওপর। 

    রমজান বাজেটের সবচেয়ে বড় অংশ, ২৬ দশমিক ৫ মিলিয়ন দিরহাম, বরাদ্দ রাখা হয়েছে জরুরি মানবিক সহায়তার জন্য। এর মধ্যে রয়েছে বকেয়া ভাড়া পরিশোধ করে উচ্ছেদ ঠেকানো, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ, চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা এবং উপার্জনক্ষম ব্যক্তি হারানো বা হঠাৎ আয় বন্ধ হয়ে যাওয়া পরিবারগুলোর সহায়তা। 

    সংস্থাটির মতে, এসব ক্ষেত্রে দ্রুত সহায়তা না পেলে পরিস্থিতি মারাত্মক আকার নিতে পারে। রমজানের মতো পবিত্র সময়ে তাৎক্ষণিক সহযোগিতা মানুষের জীবনে বাড়তি তাৎপর্য বহন করে। 

    ইফতার বিতরণের জন্য ইফতার সায়েম প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ১৮ মিলিয়ন দিরহাম। এই কর্মসূচির আওতায় পুরো রমজান মাসে প্রায় ১৬ লাখ ইফতার বিতরণ করা হবে। আমিরাতজুড়ে ৯৭টি স্থায়ী বিতরণ কেন্দ্র ও ১৮টি রমজান তাবুতে এসব ইফতার দেয়া হবে। 

    মাঠপর্যায়ের গবেষণার মাধ্যমে শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপস্থিতি এবং জনঘনত্ব বিবেচনায় নিয়ে কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত খাবার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের অংশীদারদের সহায়তায় প্রতিদিন বিতরণ করা হচ্ছে। 

    ইফতার ছাড়াও রমজান খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ মিলিয়ন দিরহাম।পাশাপাশি স্বল্প আয়ের আমিরাতি পরিবারগুলোর জন্য মাসিক নগদ ও পণ্য সহায়তায় রাখা হয়েছে ৭ দশমিক ৬ মিলিয়ন দিরহাম। 

    ঋণগ্রস্তদের সহায়তায় ঘারিমিন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে ৬ মিলিয়ন দিরহাম। এ ছাড়া যাকাতুল ফিতরের জন্য ২ দশমিক ৫ মিলিয়ন এবং ঈদিয়া বিতরণে ১ দশমিক ২ মিলিয়ন দিরহাম রাখা হয়েছে।

    সূত্র: খালিজ টাইমস

    এইচএ

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…