এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জন্মদিনে ‘মঞ্জুরুল করিম রনি’র গলায় বিজয়ের মালা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

    জন্মদিনে ‘মঞ্জুরুল করিম রনি’র গলায় বিজয়ের মালা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

    প্রথমবার কোন নির্বাচনে অংশ গ্রহণ করেই বাজিমাত করলেন গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।  সাবেক প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী এবং গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত জনপ্রিয় মেয়র অধ্যাপক এম এ মান্নানের একমাত্র ছেলে মঞ্জুরুল করিম এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তাঁর যাত্রা শুরু হল।


    এদিকে যেদিনটিতে রনি নির্বাচিত হলেন দিনটি ছিল তাঁর জন্মদিন।  এ দিনেই এম এ মান্নানের ঘর আলো করে পৃথিবীতে আগমন এ নেতার। ফলে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের কাছে বিজয়ের আনন্দের সাথে যোগ হয় বাড়তি আনন্দ। রাতে নেতাকর্মীদের সাথে কেক কেটে তিনি জন্মদিন পালন করেন।

    নির্বাচনে জয়লাভের পর এক বক্তব্যে গাজীপুর বাসীকে উদ্দেশ্য করে বলেন, গাজীপুরবাসী সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি সকলের কাছেই আমি ঋণী। সকলকে এক সাথে নিয়েই আগামীর গাজীপুর গড়তে কাজ করতে চাই।


    চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাসের খান (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯২ ভোট। ফলে ৪৯ হাজার ১৬৯ ভোটের বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন রনি।


    গাজীপুরের জনপ্রিয় নেতা অধ্যাপক এম এ মান্নানের একমাত্র পুত্র মঞ্জুরুল করিম রনি এবারই প্রথম কোন নির্বাচনে অংশ গ্রহণ করেন। এবং প্রথম বারেই বাবার জনপ্রিয়তা এবং নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাজিমাত করলেন। 

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…