ঝালকাঠির দুটি আসনে গণভোটে ১ লাখ ৫৫ হাজার ১০২ ভোটের ব্যবধানে 'হ্যাঁ' জয়ী হয়েছে। এখানকার দুটি আসনের ভোটারদের মধ্যে 'হ্যাঁ' ভোট দিয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং 'না' ভোট দিয়েছেন ৮৩ হাজার ৪৮১ জন।
ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে এই পরিসংখ্যান ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬টি এবং 'না' ভোট পড়েছে ২৯ হাজার ৫৯১টি।
অপরদিকে, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং 'না' ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০টি।
এনআই