এইমাত্র
  • বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম
  • মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি
  • সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি
  • তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

    টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

    দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষের জয় ফিরেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তৃণমূলনির্ভর রাজনীতির জন্য পরিচিত রবিউল আওয়াল লাভলু।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এই আসনের ১৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিউল আওয়াল লাভলু মোট ১,৫০,৯৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১,৯১৪ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৫৯,০৩৮ ভোট। এই বিপুল ব্যবধানের মাধ্যমে দীর্ঘ সময় পর আসনটিতে রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিলেন ভোটাররা।


    নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৫৪টি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।


    বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় রবিউল আওয়াল লাভলু বলেন, “দীর্ঘ ১৭ বছর পর এ আসনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি নাগরপুর-দেলদুয়ারের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।”


    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিজয় আসনটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…