এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

    নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। 

    আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়।

    এতে বলা হয়, প্রিয় দেশবাসী, সারাদিন অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই।

    এ নিয়ে জামায়াতের পক্ষ থেকে প্রশ্ন তুলে বলা হয়, বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও গড়মিল, নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতির হার প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত। এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

    ১১-দলীয় জোট তাদের নেতাকর্মীদেরকে আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান-ও জানিয়েছে। দলটি বলেছে, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…